চীনকে মোকাবিলার জন্য ভিয়েতনামের কাছে ভারত ব্রহ্ম ক্রুজ ক্ষেপণাস্ত্র ও টহল নৌযান বিক্রি করতে পারে বলে ধারণা করা হচ্ছে। ভিয়েতনামের প্রধানমন্ত্রী নগুয়েন তান দাংয়ের দুই দিনের ভারত সফরের সময় এ নিয়ে আলোচনা হবে বলে গুঞ্জন রয়েছে।

মঙ্গলবার ভিয়েতনামের প্রধানমন্ত্রীর দিল্লি পৌঁছার কথা রয়েছে। দক্ষিণ চীন সাগরে চীন ও ভিয়েতনাম মুখোমুখি রয়েছে। এ প্রেক্ষাপটে ভিয়েতনামকে অত্যাধুনিক সমরাস্ত্র দেয়া হলে তাতে চীন ক্ষুব্ধ হতে পারে। বিশেষ করে ব্রহ্মর মতো জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র ভিয়েতনাম পেলে তা চীনের জন্য সমস্যা সৃষ্টি হতে পারে।

রাশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে ভারত এই ক্ষেপণাস্ত্রটি তৈরি করেছে। এর আগে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার ভিয়েতনামে সামরিক সরঞ্জাম বিক্রি করতে অস্বীকার করেছিল। এখন নরেন্দ্র মোদি সরকার তা করবে কিনা সেদিকে নজর রাখছেন বিশ্লেষকেরা। খবর এনডিটিভি।

জেআই