আগামী রোববার থেকে অনলাইনে প্রবাসীদের জন্য ফ্যামিলি ভিসা চালু করবে সৌদি সরকার। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

এর ফলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবাসীদের ভিড় অনেকটা লাঘব হবে। এ ক্ষেত্রে আবেদনকারীগণকে তাদের এবং পরিবারের যাবতীয় তথ্যসমূহ সঠিকভাবে অনলাইনে ফরম পূরণ করতে হবে।

এ ছাড়াও আবেদনকারীগণ পরিবারের সদস্যদের উপযুক্ত বাসস্থান, চিকিৎসা বীমা প্রদান ও ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে দেশে ফেরত পাঠানোর নিশ্চয়তা দিতে হবে। তাছাড়া সৌদি আরবের কোনো আইন অমান্য করা যাবে না। যদি কোনো পরিবার ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও সৌদি আরবে অবস্থান করে তাহলে তাদেরকে গুনতে হবে মোটা অংকের জরিমানা।

কেএইচ