মোহাজের-৬ নামে একটি অত্যাধুনিক এবং স্বয়ংক্রিয় ড্রোনের উৎপাদন কাজ শুরু করেছে ইরান। ড্রোনটিতে সংযুক্ত থাকছে সঠিকভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম একটি বোমা।

সোমবার ইসলামি বিপ্লবের ৪০তম বর্ষপূর্তি উপলক্ষে ওই ড্রোনের উৎপাদন কাজের উদ্বোধন করে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতেমি জানান, অত্যাধুনিক এই ড্রোনটি একইসঙ্গে নজরদারি, শত্রুপক্ষের শক্তি পরীক্ষা এবং বিস্তৃত এলাকাজুড়ে কম্ব্যাট মিশন চালাতে সক্ষম। এছাড়াও, ড্রোনটি দীর্ঘ সময় ধরে কাজ করতে এবং এর সাথে সংযুক্ত বোমার সাহায্যে বড় ধরনের আঘাত হানতেও সক্ষম।

সাম্প্রতিক সময়ে নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের অংশ হিসেবে মোহাজের ড্রোন উৎপাদনের কাজে হাত দিয়েছে ইরান।

এসএম