পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে পাকিস্তানের সিন্ধু ও বেলুচিস্তান প্রদেশের বিভিন্ন এলাকায় হরতাল পালিত হয়েছে। হরতালের কারণে সিন্ধু প্রদেশের লারকানা ও জাফারাবাদ জেলায় ব্যবসা প্রতিষ্ঠান ও গাড়ি চলাচল বন্ধ ছিল। বেলুচিস্তানের কয়েকটি এলাকাতেও একই কারণে হরতাল পালিত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
সিন্ধু প্রদেশের পুলিশ কর্মকর্তা আনোয়ার লাঘারি রোববার বলেছেন, গতরাতে সিন্ধুর লারকানা শহরের ‘জিন্নাহবাগ চক’ এলাকার কাছে কে বা কারা পবিত্র কুরআনে আগুন দিয়েছে বলে খবর প্রকাশিত হওয়ার পর শহরব্যাপী ক্ষোভ ছড়িয়ে পড়ে। এ খবর দ্রুত আশেপাশের এলাকাগুলোর বাসিন্দাদের কাছেও পৌঁছে যায়।
সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যক্তি কুরআন পুড়িয়েছে বলে অভিযোগ উঠেছে। এরপর প্রায় দুইশ’ ব্যক্তি স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে লারাকানা শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
জাফারাবাদ জেলায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। বিক্ষোভকারীরা পাথর নিক্ষেপ করলে পুলিশ ফাঁকা গুলি ছুঁড়েছে বলেও খবর পাওয়া গেছে। এ ঘটনায় ২ বিক্ষোভকারী এবং ১ পুলিশ সদস্য আহত হয়েছেন। এছাড়া জিন্নাহ রোডের পাশের ১০টি দোকানে আগুন দেওয়া হয়েছে। সূত্র: ডন
[b]ঢাকা, ১৬ মার্চ, টাইমনিউজবিডি// টিআই
[/b]
পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে সিন্ধু ও বেলুচিস্তানে হরতাল
পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে পাকিস্তানের সিন্ধু ও বেলুচিস্তান প্রদেশের বিভিন্ন এলাকায় হরতাল পালিত হয়েছে। হরতালের কারণে সিন্ধু প্রদেশের লারকানা ও
আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ: হাইকোর্ট
আদালতের কোনো রায় বা আদেশের প্রতিবাদে হরতাল, ধর্মঘট কিংবা কর্মবিরতি আহ্বান করা অবৈধ ও সংবিধানবিরোধী বলে ঘোষণা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এ ধরনের কর্মসূচি ডাকা হলে সংশ্লিষ্ট সংগঠনের বিরুদ্ধে আইনগত ও ফৌজদারি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ফটিকছড়ি উত্তর উপজেলায় হরতাল, চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ
চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার কার্যালয় যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে টানা ৪৮ ঘণ্টার হরতাল চলছে। হরতালের প্রথম দিনে সড়ক অবরোধের কারণে ঢাকা-ফেনী-খাগড়াছড়ি (ফটিকছড়ি অংশ) আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনসংশ্লিষ্টরা।
হরতাল আ. লীগের, সরব জামায়াত, কর্মসূচি বৈষম্যবিরোধীদের
আওয়ামী লীগের ডাকা মঙ্গলবারের হরতালে সকাল থেকে চট্টগ্রামে দলটির কোনো নেতাকর্মীকে মাঠে দেখা যায়নি। তবে বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা মাঠে সরব ছিলেন। কমিটি গঠনকে কেন্দ্র করে সংবাদ সম্মেলন, সড়ক অবরোধ ও পদযাত্রাসহ পাল্টাপাল্টি নানা কর্মসূচি পালিত হচ্ছে
হরতাল নিয়ে আতঙ্কিত হবেন না: নগরবাসীকে ডিএমপি কমিশনার
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের ডাকা হরতাল প্রতিরোধে পুলিশ কড়া অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মো. সাজ্জাত আলী। সোমবার (১৭ ফেব্রুয়ারি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনারের কার্যালয় উদ্বোধন ও মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এসময় নগরবাসীকে আতঙ্কিত না হওয়ারও আহ্বান জানান তিনি।
















