শনিবার (২৫ এপ্রিল) সকালে হয়ে যাওয়া এই বৈঠকের ছবি সামাজিক মাধ্যম এক্স-এ শেয়ার করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলছেন, ‘ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো বৈঠকের পরিকল্পনা নেই। ইরানের পর্যবেক্ষণগুলো পাকিস্তানকে জানানো হবে।’
ইসমাইল বাকাই তার পোস্টে লিখেছেন, ‘আমরা একটি সরকারি সফরে পাকিস্তানের ইসলামাবাদে এসে পৌঁছেছি। মার্কিনিদের চাপিয়ে দেওয়া আগ্রাসী যুদ্ধের অবসান এবং আমাদের অঞ্চলে শান্তি পুনরুদ্ধারের লক্ষ্যে পাকিস্তানের চলমান মধ্যস্থতা ও সদিচ্ছার অংশ হিসেবে পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি দেশটির উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন।’
এনএইচ