বিনা খরচে এক হাজার ফিলিস্তিনি মুসলমানের হজ করাবে সৌদি আরব। সৌদি আরবের ধর্মবিষয়ক মন্ত্রী শেখ সালেহ বিন আব্দুল আজিজ আল শেখ এক বিবৃতিতে একথা জানিয়েছেন।

তিনি বলেন, বাদশা সালমান বিন আব্দুল আজিজের বিশেষ নির্দেশনায় সরকারি খরচে এক হাজার ফিলিস্তিনির হজের ব্যবস্থা করা হচ্ছে।

এ সময় তিনি বলেন, মজলুম ফিলিস্তিনবাসী সৌদি সরকার ও জনগণের সব ধরনের সহযোগিতা পাওয়ার হকদার।

এআই