'আমার প্রিয় ভারতবাসী এবং বিশ্ববাসী, নমস্কার', প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এটিই হচ্ছে নরেন্দ্র মোদীর প্রথম অফিসিয়াল মন্তব্য-অভিবাদন। সোমবার বাংলাদেশে সময় সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে ভারতের ১৫তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদী। ভারতের ঐতিহ্যবাহী রাষ্ট্রপতি ভবনে এই শপথ অনুষ্ঠান হয়।
ভারতের কোন প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে এই প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার সার্কভুক্ত দেশের সরকার প্রধানরা যোগ দিয়েছেন। চার হাজার লোকের সমাগম হয় এই শপথ অনুষ্ঠানে।
তবে মোদির এই শপথ অনুষ্ঠানে দিল্লিতে এসে হাজির হতে পারেননি তাঁর ৯৫ বছর বয়সী মা হিরাবেন। গুজরাটের রাজধানী গান্ধীনগরে নিজ বাড়িতে টেলিভিশনে বসেই ছেলের শপথ অনুষ্ঠান দেখেছেন তিনি।
মোদীর সাথে নতুন সরকারের ৪৫ জন মন্ত্রিরাও শপথ গ্রহণ করেছেন। মোদী সরকারে পূর্ণমন্ত্রীর সংখ্যা ২৪ জন, বাকি ২১ জন হচ্ছেন প্রতিমন্ত্রী।
পূর্ণমন্ত্রী হিসেবে যারা শপথ নিলেন- নরেন্দ্র মোদী (প্রধানমন্ত্রী), রাজনাথ সিং, অরুন জেঠলি, সুষমা স্বরাজ, নীতিন গাডকারি, ভেঙ্কাইয়া নাইডু, সদানন্দ গৌড়া, রামবিলাস পাসোয়ান, গোপিনাথ মুন্ডে, কালরাজ মিশ্র, মানেকা গান্ধী, অনন্ত কুমার, রবিশঙ্কর প্রসাদ, অশোক গাদপাতি রাজু, অনন্ত গেতে, হরশিমরত কাউর, নরেন্দ্র সিং টোমার, জুয়েল ওরান, টি. গেহলট, স্মৃতি ইরানি, উমা ভারতী, নাজমা হেপতুল্লা, রাধা মোহন সিং ও হর্ষবর্ধন।
দপ্তরবিহীন প্রতিমন্ত্রীরা হলেন-জেনারেল ভি কে সিং, সন্তোষ গ্যাংওয়ার, শ্রীপদ নায়েক, ধর্মেন্দ্র প্রধান, সর্বানন্দ সোনোওয়াল, প্রকাশ জাভেরেকর, পিষুষ গোয়েল,জীতেন্দ্র সিং, নির্মলা সীতারমন ও রাও ইন্দ্রজিৎ।
বাকীরা হলেন- জি এম সিদ্ধেশ্বরা, মনোজ সিনহা, উপেন্দ্র খুশওয়া, রাধাকৃষ্ণ পি, কিরেন রিজু, কৃষ্ণনান পাল গুজর, সঞ্জীব কুমার, বালান মানসুকভাই, রাও সাহাব ধানউই, বিষ্ণুদেব ও সুদর্শন ভাগবত।
এদিকে এ পর্যন্ত মন্ত্রীসভার সদস্যেদের যে সব মন্ত্রণালয়ের নাম জানা গেছে। সেগুরো হলো : সদানন্দ গৌড়া (রেলমন্ত্রী), রাজনাথ সিং (স্বরাষ্ট্রমন্ত্রী),সুষমা স্বরাজ (পররাষ্ট্রমন্ত্রী), অরুন জেটলি (অর্থমন্ত্রী), ভেঙ্কাইয়া নাইডু (কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী), নীতিন গাডকারি (টেলিযোগাযোগমন্ত্রী), রবিশঙ্কর প্রসাদ (তথ্য ও সম্প্রচারমন্ত্রী), অরুন শৌরি (প্লানিং কমিশনের চেয়ারম্যান), হর্ষবর্ধন (স্বাস্থ্যমন্ত্রী), স্মৃতি ইরানি (এইচআরডি)।
শপথ অনুষ্ঠানের পরপরই মোদী উপস্থিত অতিথিদের সাথে কুশল বিনিময় করেন। আমন্ত্রিত প্রতিবেশি ও অন্যান্য দেশের নেতারা তাকে সরাসরি অভিনন্দন জানান। তারা আশা করেন, ভবিষ্যতে ভারতের সাথে তাদের সব ধরণের সম্পর্ক আরো উন্নত হবে।
এদিকে বাংলাদেশের প্রধামন্ত্রী শেখ হাসিনা ৪ দিনের রাষ্ট্রীয় সফরে জাপানে অবস্থান করায় তার পক্ষে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী শপথ অনুষ্ঠানে যোগ দেন।
এ ছাড়া পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ, আফগানিস্তানের রাষ্ট্রপতি আব্দুল হামিদ কারজাই, শ্রীলংকার প্রেসিডেন্ট রাজা পাকসে ও ভুটানের প্রধানমন্ত্রীসহ অনেকেই যোগ দেন এই শপথ অনুষ্ঠানে।
এ ছাড়া কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীসহ ভারতের প্রায় সব রাজনৈতিক দলের শীর্ষ নেতা, অভিনেতা সালমান খান, গায়ক বাপ্পী লাহিড়ী, ধর্মীয় গুরু শ্রী শ্রী রবি শংকরসহ নানা শ্রেণী পেশার মানুষ এই শপথ অনুষ্ঠানে যোগ দেন।
[b]ঢাকা, ২৬ মে (টাইমনিউজবিডি.কম) //এমএ // কেবি[/b]
আন্তর্জাতিক
মোদীর শপথ, টিভিতেই দেখলেন ৯৫ বছরের মা
'আমার প্রিয় ভারতবাসী এবং বিশ্ববাসী, নমস্কার', প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এটিই হচ্ছে নরেন্দ্র মোদীর প্রথম অফিসিয়াল মন্তব্য-অভিবাদন। সোমবার বাংলাদেশে সময় সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে ভারতের ১৫তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদী। শপথ অনুষ্ঠানে দিল্লিতে এসে হাজির হতে পারেননি তাঁর ৯৫ বছর বয়সী মা হিরাবেন





