ইরানের দক্ষিণপূর্বাঞ্চলের কেরমান প্রদেশের ফারাজে শক্তিশালী এক ধূলিঝড়ে প্রাচীন এক শহরের অস্তিত্ব পাওয়া গেছে। প্রবল ধূলিঝড়ে বালু উড়ে যাওয়ার পর মাটির নিচে বিভিন্ন ভবন ও স্থাপনার অস্তিত্ব টের পাওয়া গেছে। অন্তত ৫ হাজার বর্গমিটার এলাকা জুড়ে সেখানে ঐতিহাসিক স্থাপনার অস্তিত্ব মিলেছে।

ইরানের সংবাদ মাধ্যমগুলোর বরাত দিয়ে জানানো হয়, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ওই এলাকাটি ঘিরে রেখেছে। প্রত্নতত্ত্ব বিভাগ সেখানে গিয়ে মাটি খুড়ে বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। এর ফলে তারা জানতে পারবেন মাটির নিচে লুপ্ত ওই ঐতিহাসিক স্থাপনাগুলোর বয়স কত।

এমনিতেই ইরানের কেরমান প্রদেশে অনেক ঐতিহ্য ও সংস্কৃতির মেলবন্ধনের স্থান হিসেবে এক ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। প্রাচীন বাজার, মসজিদ, শহর, সরাইখানা দেখতে কেরমানে পর্যটকরা সারাবছরই গমন করে থাকেন। তেহরান টাইমস

জেড