চিঁড়া-দইয়ের শরবত সারা দিন রোজা রাখার পর চাই স্বাস্থ্যসম্মত ও মুখরোচক খাবার। চলুন তাহলে একটি স্বাস্থ্যসম্মত ও মুখরোচক রেসিপি সম্পর্কে জেনে নিই।

উপকরণ:-
১. ভেজানো চিঁড়া আধা কাপ
২. মিষ্টি দই আধা কাপ
৩. আখের গুড় ২ টেবিল চামচ
৪. লেবুর রস ২ টেবিল চামচ
৫. পানি ২ কাপ

প্রণালী:-
ভেজানো চিঁড়া, মিষ্টি দই, আখের গুড়, পানি একসঙ্গে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিন। তারপর লেবুর রস মিশিয়ে পাত্রে ঠেলে পরিবেশন করুন।

সুত্র-ইন্টারনেট।

এআই/