মেয়েরা অনেক বেশি খোলামেলা আর সংক্ষিপ্ত পোশাক পরছে বলেই ধর্ষণ বাড়ছে – এমন যারা ভাবেন, তাদের সমালোচনা হয়েছে অনেক৷ এবার হংকংয়ের ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজের মেয়েরাও খোলামেলা পোশাক পরায় আপত্তি জানিয়েছেন৷
ভারতে ধর্ষণ বেড়ে যাওয়ায় কেউ কেউ কারণ হিসেবে মেয়েদের সংক্ষিপ্ত এবং উদ্দীপক পোশাকের কথা বলেছিলেন৷ এমন বক্তব্য তো মানবাধিকারে শ্রদ্ধা আছে এমন কোনো মানুষ সমর্থন করতে পারেন না৷ কেউ তা করেছেন বলে জানাও যায়নি৷ তবে হংকংয়ের ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজের ফ্লাইট অ্যাটেন্ডেন্টরা অবাক করেছেন৷ লিখিতভাবেই তারা জানিয়েছেন, ২০১১ সাল থেকে তাদের যে পোশাক পরতে দেয়া হচ্ছে তা খুবই সংক্ষিপ্ত এবং আঁটসাঁট, যৌন নিপীড়ন এড়াতে চান বলে এমন পোশাক তারা পরতে নারাজ!
ভারতের গাড়ির মেলায় বিশেষ নজর কেড়েছে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার উপস্থিতি৷ রেঞ্জ রোভার গাড়ির প্রচারণায় অংশ নেন তিনি৷ কালো পোশাক পরিহিত প্রিয়াঙ্কার ডান পায়ের চোটও অবশ্য চোখে পড়েছে অনেকের৷ গোলাপি রংয়ের ব্যান্ডেজ ছিল তার হাটুতে৷
খোদ ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজ ফ্লাইট অ্যাটেন্ডেন্ট ইউনিয়ন (এফএইউ)-ই জানিয়েছে এ খবর৷ সংগঠনটি জানায়, এয়ারওয়েজের মেয়ে ফ্লাইট অ্যাটেন্ডেন্টদের বিমানে যে পোশাক পরতে দেয়া হয়, তার ওপরের অংশ, অর্থাৎ ব্লাউজটা খুবই ছোট৷ ফলে নিচু হয়ে কাজ করতে গেলেই বক্ষদেশ উন্মোচিত হয়ে যায়৷ আবার পোশাকের নীচের অংশ, অর্থাৎ স্কার্টটা এত আঁটোসাঁটো যে শরীরের ঢেকে রাখা অনেক অংশের উপস্থিতিই বাইরে থেকে অনুমান করা যায়৷ এ অবস্থায় ফ্লাইট অ্যাটেন্ডেন্টদের দাবি, এমন পোশাক থেকে তাদের ‘রেহাই' দেয়া হোক৷ তাঁদের আশঙ্কা, এমন পোশাক পরলে যৌন নিপীড়ন বেড়ে যাবে৷
তাদের এ আশঙ্কা যে অমূলক নয়, তা পরিষ্কার হয়ে গেছে চীনের সমান অধিকার কমিশনের একটি জরিপে৷ জরিপ বলছে, গত এক বছরে ক্যাথে প্যাসিফিকের অন্তত ২৭ ভাগ ফ্লাইট অ্যাটেনডেন্ট যৌন নিপীড়নের শিকার হয়েছেন৷ এ জরিপে ৩৯২ জন ফ্লাইট অ্যাটেনডেন্ট অংশ নিয়েছেন৷ তাদের শতকরা ৮৬ ভাগই নারী৷
এদিকে নারী ফ্লাইট অ্যাটেনডেন্টদের কাছ থেকে পোশাক নিয়ে অসংখ্য আপত্তিপত্র পাবার পর এফএইউ-ও ক্যাথে প্যাসিফিক কর্তৃপক্ষকে এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়েছে৷ বেশি কিছু তো চাওয়া হচ্ছে না৷ কেউ পোশাকের ডিজাইন বদলানোর কথা বলেননি৷ সবাই চান, ব্লাউজটা একটু বড় করা হোক, যাতে বক্ষযুগল ঢেকে রাখা যায়, আর স্কার্টটা একটু ঢিলেঢালা হোক, যাতে কোমরের নীচের সবকিছু কাঙ্খিত মাত্রায় অদৃশ্য থাকে৷
এফএইউ-এর অনুরোধের পর বিমান কর্তৃপক্ষেরও টনক নড়েছে৷ চীনের ইংরেজি দৈনিক মর্নিং পোস্ট-কে ক্যাথে প্যাসিফিক বলেছে, ‘‘আমরা কোনো ধরনের নিপীড়নই বরদাশত করিনা৷ যৌন নিপীড়নের বিরুদ্ধে আমরা খুব কঠোর৷ এই পোশাকে অস্বস্তি বোধ করলে ক্রু-রা যে কোনো সময় এসে বদলে নিতে পারেন।" সূত্র: ডয়চে ভেলে
[b]ঢাকা, ০৭ মে (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]
খোলামেলা পোশাক পরতে চায় না মেয়েরা!
মেয়েরা অনেক বেশি খোলামেলা আর সংক্ষিপ্ত পোশাক পরছে বলেই ধর্ষণ বাড়ছে – এমন যারা ভাবেন, তাদের সমালোচনা হয়েছে অনেক৷ এবার হংকংয়ের ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজের মেয়েরাও খোলামেলা পোশাক পরায় আপত্তি জানিয়েছেন৷
পাসের হারে মেয়েরা এগিয়ে থাকলেও জিপিএ-৫ বেশি ছেলেদের
২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে দেখা যাচ্ছে পাসের হারে ছেলেদের চেয়ে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে মেয়েরা। তবে জিপিএ-৫ পেয়েছেন ছেলেরা বেশি।
১৭ ঘণ্টা পর দাফন সাঈদীর মামলার বাদীর দাফনে আসেনি কেউ, স্ত্রী-মেয়ে-বোন খুঁড়লেন কবর
আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার বাদী ও রাষ্ট্রপক্ষের অন্যতম প্রধান সাক্ষী মানিক পশারীকে মৃত্যুর প্রায় ১৭ ঘণ্টা পর দাফন করা হয়েছে। পরিবারের নারী সদস্যদের কবর খোঁড়ার পর শনিবার (২৪ অক্টোবর) গভীর রাতে পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের চিতলিয়া গ্রামে তার বাড়িতে দাফন সম্পন্ন হয়। এ সময় পুলিশ নিরাপত্তা দেয়।
ডিজে পার্টির নামে অনৈতিক কর্মকাণ্ড আলোচিত সেই বাড়ি থেকে আটক পুলিশ কর্মকর্তার দুই মেয়েও
রাজধানীর ভাটারা এলাকায় একটি ভাড়া বাড়িতে ডিজে পার্টির আড়ালে মাদক সেবনসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় ২৬ জন নারী ও ৫৮ জন পুরুষসহ মোট ৮৪ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে এক পুলিশ কর্মকর্তার দুই মেয়েও রয়েছেন বলে জানা গেছে।
বাবার ফোনে ঘরে গেলেন মা এসে দেখলেন পুকুরে ভাসছে মেয়ের লাশ
বাড়ির উঠানে মায়ের সঙ্গে ছাগলকে গাছের পাতা খাওয়াচ্ছিল দুই বছরের শিশু সাইফা খানম। এ সময় বাবার ফোন আসায় মা ঘরে গিয়ে কথা বলতে শুরু করেন। কিছুক্ষণ পর বাইরে এসে দেখেন, ছোট্ট সাইফা সেখানে নেই। খোঁজাখুঁজির একপর্যায়ে পাশের পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি; চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
পিরোজপুরে ট্রলার ডুবিতে মা নিখোঁজ, মেয়ের লাশ উদ্ধার
পিরোজপুরের নাজিরপুর ও নেছারাবাদ উপজেলার সীমান্তবর্তী শ্রীরামকাঠী-ভরতকাঠী ফেরিঘাট এলাকায় অতিরিক্ত যাত্রী ও মোটরসাইকেল বহনের কারণে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।
















