রাজধানীর অভিজাত এলাকা বনানীর ১১ নং রোডে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো ফ্যাশন ব্র্যান্ড মেহজাবিন।
প্রতিষ্ঠানটির তৃতীয় এ শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন টিভি ব্যক্তিত্ত শারমিন লাকী ও জনপ্রিয় র্যাম্প মডেল হিরা।
এসময় উপস্থিত ছিলেন মেহজাবিনের কর্ণধার মাহমুদা রহমান, এইচ এম কমিউনিকেশনের প্রধান নির্বাহী হাবিবুল্লাহ মামুনসহ টিভি , সংঙ্গীত ও ফ্যাশন সংশ্লিষ্টরা।
দেশের ফ্যাশন সচেতন নারীদের জন্য মেহজাবিন বনানী শো-রুমে নিয়ে এসেছে শৈল্পিকতার ছোঁয়ায় শীতকালীন বাহারি পোষাক।
থাকছে নারীদের শাড়ী, লেহেঙ্গা, জ্যাকেট, কোট, কার্ডিগান, সুয়েটার, পুলওভার, এক্সক্লুসিভ শাল, ট্র্যাকশুট, জুয়েলারী ছাড়াও ছোটদের সব ধরনের পোশাক।
মেহজাবিন প্রসঙ্গে প্রতিষ্ঠানটির কর্ণধার মাহমুদা রহমান জানান, গুণগত মান বজায় রেখে সুলভ মূল্যে ক্রেতাদের কাছে পণ্য তুলে দিতে বদ্ধপরিকর মেহজাবিন।
নাজিব/এমবি





