মাথার যন্ত্রণা  যা সাধারণত প্রত্যেকেরই কখনও না কখনও হয়ে থাকে। অনেক কারণ রয়েছে মাথার যন্ত্রণা হওয়ার । স্ট্রেস, ধূমপান ডায়েটের গন্ডোগোল এবং আরো অনেক কারণে মাথায় যন্ত্রণা হতে পারে। তবে এ থেকে মুক্তি পেতে কয়েকটি খাবার রয়েছে। জেনে নিন কী কী সেগুলো-

১) পালং শাক : পালং শাকে প্রচুর পরিমানে ভিটামিন বি এবং ফলিক অ্যাসিড থাকে। যা মাইগ্রেন বা মাথার যন্ত্রণা কম করতে সাহায্য করে। তাই এর হাত থেকে বাঁচতে ডায়েটে প্রচুর পরিমানে সবুক শাক-সবজি রাখুন।

২) কাজু বাদাম এবং আমন্ড : প্রত্যেকদিন খানিকটা করে কাজু বাদাম বা আমন্ড বাদাম খান।

৩) ম্যাগনেশিয়ামে ভরা খাবার : বিনস, শস্যদানা, সবুজ শাক-সবজিতে প্রচুর পরিমানে ম্যাগনেশিয়াম থাকে। এগুলো মাথার যন্ত্রণা কম করতে সাহায্য করে।

৪) ফল : যে সমস্ত ফলে প্রচুর পরিমানে পানি রয়েছে, যেমন- শশা, তরমুজ, আপেল প্রভৃতি ফল প্রত্যেকদিনের ডায়েটে রাখুন।

৫) আদা : মাথার যন্ত্রণা কমাতে আদা খান।

৬) ম্যাকারেল এবং স্যামন মাছ : ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডে পরিপূর্ণ ম্যাকারেল এবং স্যামন মাছ মাথার যন্ত্রণা কমাতে খুবই উপকারী।

নাজিব