সৃজনশীলতার নতুন মেলবন্ধন
দেশের সেরা ছবি ও ভিডিও নির্মাতাদের দক্ষতা বৃদ্ধিতে সনির এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই অ্যালায়েন্সের মাধ্যমে অভিজ্ঞ ফটোগ্রাফার ও ভিডিওগ্রাফাররা নিজেদের জ্ঞান ও সৃজনশীল কাজের অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাবেন। এছাড়া সনি তাদের আধুনিক ক্যামেরা প্রযুক্তি এবং বিশ্বমানের বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে, যা ভবিষ্যতে আরও উন্নত ভিজ্যুয়াল কনটেন্ট তৈরিতে সহায়তা করবে।
অনুষ্ঠানে সনি কর্তৃপক্ষ পেশাদার ফটোগ্রাফারদের অনুমোদিত ডিলারদের কাছ থেকে আসল পণ্য ক্রয়ের ওপর জোর দিয়েছেন। সনির অথেনটিক পণ্য শনাক্ত করার সহজ উপায় হিসেবে ১৮ মাসের অফিশিয়াল ওয়ারেন্টি স্টিকারের বিষয়টি উল্লেখ করা হয়েছে। এই স্টিকারযুক্ত পণ্য ক্রয়ের মাধ্যমে গ্রাহকরা নিশ্চিন্তে ওয়ারেন্টি সুবিধা ও প্রযুক্তিগত সহায়তা নিতে পারবেন।
এমএম