বার্ধক্য প্রাকৃতিক একটি বিষয়। ত্বকে বলিরেখা পড়া, ত্বকের নমনীয়তা কমে আসা এ সময়ের সমস্যা। কিছু চিকিৎসা রয়েছে যেগুলো ত্বকের বার্ধক্য এড়িয়ে ধীর গতিতে কাজ করে।
এ বিষয়ে কথা বলেছেন ডা. ইসরাত জাহান। বর্তমানে তিনি ল্যাবএইডের (গুলাশান) ডার্মাটোলজি বিভাগে পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : ত্বকে বার্ধক্যের গতি ধীর করার জন্য কী চিকিৎসা রয়েছে?
উত্তর : এসথেটিক সিস্টেমে এমন কিছু চিকিৎসা রয়েছে যা করে আমরা মাত্র ৩০ মিনিটে বয়স ১০ বছর কমিয়ে দিতে পারব। এর মধ্যে রয়েছে বোটোক্স। প্রোসটেডিয়াম ব্রোটোলোনিয়াম নামে একটি ব্যাকটেরিয়া রয়েছে। এটি থেকে প্রক্রিয়াজাত করে এটি তৈরি করা হয়। অস্থায়ী বলিরেখাগুলো প্রতিরোধ করার জন্য এটি করা হয়।
আমরা যখন একটু বিরক্ত হই, তখন কপাল কুঁচকে যায়, আবার যখন হাসি তখন চোখের চারপাশে বলিরেখা পড়ে। এই রেখাগুলো বয়সের সঙ্গে সঙ্গে আরো বোঝা যায়। অস্থায়ী বলিরেখাগুলো দূর করার জন্য আমরা বোটক্স ব্যবহার করি। এ ছাড়া স্থায়ী বলিরেখাগুলো আসার সময়টাও কমিয়ে দেয়।
এমএম





