তবে চাইলে কিন্তু এই গরমে তেঁতুলের শরবত পান করতে পারেন। এতে গরমও কাটবে আবার শরীরও থাকবে ঠান্ডা। রইলো রেসিপি-

উপকরণ

১. তেঁতুল ৫০ গ্রাম

২. পানি ৪/৫গ্লাস

৩. চিনি/গুড় ১ কাপ

৪. শুকনো মরিচের গুঁড়া সামান্য

৫. বিট লবণ ১ চা চামচ

৬. পুদিনা বাটা আধা চা চামচ ও

৭. বরফ কুচি পরিমাণমতো।

পদ্ধতি

তেঁতুলের সঙ্গে সব উপকরণ মিশিয়ে ব্লেড করে নিতে হবে। এরপর গ্লাসে বরফ কুচি দিয়ে তেঁতুলের শরবত ঢেলে দিন। ব্যাস তৈরি হয়ে যাবে তেঁতুলের শরবত।

এমআই