ময়মনসিংহের তারাকান্দায় ট্রাক ও মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ ৩ জন নিহত হয়েছেন।আহত হয়েছেন ৩ জন।

আজ শুক্রবার তারাকান্দা উপজেলার গাবতলা বাজার এলাকায় সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত তিনজনের পরিচয় পাওয়া যায়নি।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল হক জানান, সকাল ৮টা ১০মিনিটে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের মোজাহারদি নামক স্থানে নেত্রকোনাগামী ট্রাক ও ময়মনসিংহগামী মাহেন্দ্র মুখোমুখি সংর্ঘষে এ দুর্ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলে নারীসহ ৩ জন মারা যান। এতে আরো ৩ জন গুরুতর আহত হয়েছেন।

নিহতরা হলেন- তারাকান্দার চান্দপুর গ্রামের ফখর উদ্দিন (৪৫), মদিনা (৩৫) ও অপর জন মাহেন্দ্র চালক। তার পরিচয় পাওয়া যায়নি।

আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গাড়ী চলাচল সাময়িক বন্ধ হলেও এখন স্বাভাবিক রয়েছে বলে ওসি মাজাহারুল হক জানান।

এমবি