রংপুরের মিঠাপুকুরে নৈশকোচ-ভটভটির মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও একজন।

রোববার রাত ১২ টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের বলদীপুকুরে রংপুর ডেইরি মিল্ক কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

শঠিবাড়ি ফায়ার স্টেশনের ইনচার্জ কাজল মিয়া জানান, রাত ১২টার দিকে ঢাকাগামী নাবিল পরিবহনের একটি এসি বাস মিঠাপুকুর উপজেলার বলদীপুকুর বাসস্ট্যান্ডের কাছে রংপুর ডেইরি মিল্ক কারখানার সামনে পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা অপর একটি স্যালোমেশিন চালিত ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ঘ হয়। এতে ঘটনাস্থলেই ভটভটিতে থাকা ২ জন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন শ্রমিক।

নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে, নিহতরা মিঠাপুকুর উপজেলার গোপালপুর ইউনিয়নের কৃষ্ণপুর তেঁতুলবাড়ী গ্রামের।

এএস