“নিরাপদ পুষ্টিকর খাবার-সুস্থ জীবনের অঙ্গীকার”কে প্রতিপাদ্য করে বিশ্ব স্বাস্থ্য দিবস-২০১৫ উপলক্ষ্যে জয়পুরহাট সিভিল সার্জনের আয়োজনে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালীর মধ্য দিয়ে উযাপিত হয়েছে।

সোমবার সকাল ১০ টায় জয়পুরহাট সরকারী রামদে বাজলা স্কুল থেকে এক বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জয়পুরহাট সরকারী আধুনিক জেলা হাসপাতালে গিয়ে শেষ হয়।

‌র‍্যালী শেষে সিভিল সার্জন ডা.আবাদুল জলিলের সভাপতিতে জয়পুরহাট নার্সিং ইনন্টিটিউটের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন মোহাম্মাদ আলী তত্বাবধায়ক আধুনিক জেলা হাসপাতাল জয়পুরহাট, ডা.যোবায়ের গালিব,ব্র্যাক ও এনসিও কর্মকতা আকতার হোসেন প্রমুখ।

এমকে