সোমবার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪১তম সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপস্থাপিত প্রস্তাবটি অনুমোদন করা হয়।

প্রতি এমএমবিটিইউ ২৪ ডলারের বেশি

অনুমোদন অনুযায়ী, দক্ষিণ কোরিয়ার পোসকো ইন্টারন্যাশনাল করপোরেশন থেকে ১৩-১৪ সেপ্টেম্বরের মধ্যে এক কার্গো এলএনজি কেনা হবে। প্রতি এমএমবিটিইউর দাম নির্ধারণ করা হয়েছে ২৪ দশমিক ৬২৫ মার্কিন ডলার।

অন্যদিকে, যুক্তরাজ্যের টোটাল এনার্জি থেকে ২৩-২৪ সেপ্টেম্বরের মধ্যে আরও এক কার্গো এলএনজি কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে প্রতি এমএমবিটিইউর দাম পড়বে ২৪ দশমিক ২৫ মার্কিন ডলার।

সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এলএনজি কেনার প্রস্তাবসহ মোট ১৩টি প্রস্তাব উপস্থাপন করা হয়।

এস