ম্যাচের শুরু থেকেই বাংলাদেশের ওপর চাপ তৈরি করে খেলতে থাকে দক্ষিণ কোরিয়া। প্রথম কোয়ার্টারেই তিন গোল করে এগিয়ে যায় তারা। দ্বিতীয় কোয়ার্টারে আরও তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় কোরিয়ানরা।
বিরতির পরও বাংলাদেশের রক্ষণে চাপ অব্যাহত রাখে দক্ষিণ কোরিয়া। তৃতীয় ও শেষ কোয়ার্টারে একটি করে গোল করে ৮-০ ব্যবধানের জয় নিশ্চিত করে তারা।
এশিয়ান গেমসে নারী হকিতে নিজেদের অভিষেক আসরে বাংলাদেশের এটি টানা তৃতীয় হার। প্রথম ম্যাচে চীনের কাছে ১৩-০ এবং দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-১ গোলে হেরেছিল বাংলাদেশ।
অন্যদিকে, টানা তিন ম্যাচ জিতে পুল ‘এ’-এর শীর্ষে রয়েছে দক্ষিণ কোরিয়া।
গ্রুপ পর্বে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ২৫ সেপ্টেম্বর কাজাখস্তানের বিপক্ষে। এরপর ২৭ সেপ্টেম্বর চাইনিজ তাইপের মুখোমুখি হবে বাংলাদেশ।
এস





