লক্ষ্মীপুর সদর উপজেলার পোদ্দার বাজারে একটি সিমেন্টবোঝাই ট্রাক ও অটোরিকশায় অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ ছাড়া জকসিন-পোদ্দার বাজার সড়কে তিনটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করা হয়েছে। শনিবার ভোরে পৃথক এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভোরে পোদ্দার বাজারে একটি ট্রাক থেকে সিমেন্ট নামানোর সময় আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। একই সড়কে আরও দুটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ও একটি ব্যাটারিচালিত রিকশায় অগ্নিসংযোগ করা হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) জামাল হোসেন জানান, ট্রাকে অগ্নিসংযোগের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

কেএইচ