জেলার লোহাগড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিযুক্ত ১০টি ডিজিটাল ফেস্টুন ছিঁড়ে ফেলার ঘটনায় লোহাগড়া থানায় একটি জিডি হয়েছে।

জানা গেছে, ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. শরিফুল ইসলাম শরীফ লোহাগড়া পৌর এলাকার ৪০টি স্থানে ডিজিটাল ফেস্টুন টাঙিয়ে ছিলেন। কিন্তু গত কয়েক দিন ধরে রাতের আঁধারে কে বা কারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিযুক্ত ১০টি ডিজিটাল ফেস্টুন ছিঁড়ে ফেলে। ওই ফেস্টুনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের ছবি ছিল।

লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ জানান, পৌর এলাকার ৪০টি গুরুত্বপূর্ণ স্থানে ডিজিটাল ফেস্টুন টানানো হয়। এর মধ্যে খলিশাখালী, রাজুপুর, রেজিস্ট্রি অফিস, লোহাগড়া ব্রিজের উত্তর ও পশ্চিম পাশের ফেস্টুনসহ অন্তত ১০টি ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে তিনি (রাশেদ) লোহাগড়া থানায় জিডি করেছেন (জিডি নং-২৭৮, তাং-০৭/০৮/১৪)।

যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. শরিফুল ইসলাম শরীফ বলেন, ‘আমাকে নবগঠিত কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত করায় লোহাগড়া উপজেলা ছাত্রলীগ শুভেচ্ছা ফেস্টুন টানানো হয়। শুভেচ্ছা ফেস্টুনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদের ছবি ছিল।’ তিনি ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ঢাকা, ৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এএইচ