গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ২৮ শে মে ৬টি ইউপি নির্বাচনের শুক্রবার প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

চেয়ারম্যান পদে ৬টি ইউনিয়নে আওয়ামী লীগের ৬ জন, বিএনপি’র ৬ জন, জাতীয় পার্টির ৬ জন, স্বতন্ত্র ২১ জন।

সংরক্ষিত মহিলা আসনে ১০৬জন ও সাধারণ সদস্য পদে ৩১৬জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আগামী ২৮মে ইউপি নির্বাচনে প্রতিটি ইউনিয়ন থেকে দলীয় ও স্বতন্ত্রদের মাঝে প্রতীক বরাদ্দ দেন

হরিনাথপুর ইউনিয়ন থেকে দলীয়ভাবে আওয়ামী লীগ, বিএনপি, ও জাতীয় পার্টির ১জন করে ও স্বতন্ত্র হিসাবে ৩জন চেয়ারম্যান প্রার্থী সংরক্ষিত মহিলা আসন থেকে ১৮ জন, সাধারণ সদস্য পদে ৪৪ জনের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়।

মনোহরপুর ইউনিয়নের চেয়ারম্যান দলীয় ভাবে আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, জাতীয় পার্টির ১জন করে ও স্বতন্ত্র ৩ জন, সংরক্ষিত মহিলা আসনে ১৮ জন, সাধারণ সদস্য পদে ৫৪ জন প্রার্থীর মাঝে প্রতীক প্রদান করা হয়।

পবনাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয়ভাবে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির ১জন করে ও স্বতন্ত্র ৫ জন, সংরক্ষিত মহিলা আসনে ১৫ জন, সাধারণ সদস্য পদে ৬০জন প্রার্থীর মাঝে প্রতীক প্রদান করা হয়।

বেতকাপা ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয়ভাবে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির ১জন করে ও স্বতন্ত্র ৭ জন, সংরক্ষিত মহিলা আসনে ১৭ জন, সাধারণ সদস্য পদে ৪৮জন প্রার্থীর মাঝে প্রতীক প্রদান করা হয়।

মহদীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয়ভাবে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির ১জন করে ও স্বতন্ত্র ৩ জন, সংরক্ষিত মহিলা আসনে ১৮ জন, সাধারণ সদস্য পদে ৫৬জন প্রার্থীর মাঝে প্রতীক প্রদান করা হয়।

হোসেনপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয়ভাবে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির ১জন করে ও স্বতন্ত্র ৬ জন, সংরক্ষিত মহিলা আসনে ২০ জন, সাধারণ সদস্য পদে ৫৪জন প্রার্থীর মাঝে প্রতীক প্রদান করা হয়।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, প্রচণ্ড বৃষ্টির মধ্যে ৬টি ইউনিয়নের দলীয়সহ স্বতন্ত্র প্রার্থীদের মাঝে সকাল ৮টা থেকে দুপুর ১২ টা, দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়।

উল্লেখ্য পলাশবাড়ী সদর, কিশোরগাড়ী ও বরিশাল ইউনিয়নে পৌরসভার সীমানা নিয়ে জটিলতা থাকায় এ ৩টি ইউনিয়নে ২০০৩ সাল থেকে এ পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না।

এ নিয়ে ওই ৩টি ইউনিয়নের জনসাধারণ ও ভোটারের মধ্যে ব্যাপক চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এমআইএস