নওগাঁর পোরশা সীমান্ত থেকে আবু জারদারী (২৫) নামে বাংলাদেশি এক যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার দুপুরে সীমান্তের ২৩২ নম্বর পিলারের কাছে ধানের খেতে কাজ করার সময় ভারতের পান্নাপুর সীমান্তের বিএসএফ যোয়ানরা সীমানা পিলার অতিক্রম করে তাকে তুলে নিয়ে যায়।

আটক জারদারী পোরশার আলাদিপুর গ্রামের জাকারিয়া ইসলামের ছেলে।

১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ রফিকুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিজিবির পক্ষ থেকে তাকে ফেরত চেয়ে চিঠি দেয়া হয়েছে।

কেএইচ