চট্টগ্রাম নগরীর চকবাজার ডিসি রোড এলাকার অভিযান চালিয়ে একটি মেস থেকে শিবিরের ১০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার বিকাল তিনটার দিকে কোতোয়ালী থানা পুলিশ তাদের আটক করে।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ওসি এ কে এম মহিউদ্দিন সেলিম।
তিনি বলেন, জামায়াতের হয়ে বিভিন্ন হরতালে তারা সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। এদের মধ্যে কয়েকজনকে বিভিন্ন কর্মকাণ্ডের ফুটেজ দেখে সনাক্ত করা হয়েছে।
আটককৃতদের যাচাই-বাছাই শেষে আদালতে সোপর্দ করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
এসএইচ





