যশোরে পুলিশের গাড়িতে বোমা হামলার ঘটনায় ১৭ জনের নাম উল্লেখসহঅজ্ঞাতনামা আরো ১৭/১৮ জনকে বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

কোতোয়ালীমডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শোহেব আহম্মেদ বাদী হয়ে শুক্রবার (০৭ নভেম্বর)রাতে এ মামলা দায়ের করেন।

আসামিরা হলো, সদর উপজেলার খোলাডাঙ্গা এলাকার মাহাবুবুর রহমানের ছেলে মেহেদীহাসান ওরফে টোকন, টিটো, টোকনের স্ত্রী সাবিনা আক্তার বীনা, আব্দুল মালেকের ছেলেদেলু,তোয়াক্কেলের ছেলে মুন্না, আব্বাস আলীর ছেলে হাবিব, সাহেব আলীর ছেলে সোহাগ,রবিউল ইসলামের ছেলে রিপন, বিষে আলীর ছেলে রাজু, আব্দুল আজিজের ছেলে বিল্লাল,আব্দুল মান্নানের ছেলে লাভলু, আব্দুল আজিজের ছেলে রাজা, বদরুদ্দোজার ছেলে হারুন,আব্দুস সাত্তারের ছেলে খায়রুল, আব্দুল আহাদের ছেলে আনারুল, সলেমান বিশ্বাসের ছেলেআশরাফুল ও আব্দুস সাত্তারের ছেলে মোহন।

এ বিষয়ে যশোর কোতোয়ালী মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) ইনামুল হক বলেন, আসামিদের গ্রেফতারের জন্য পুলিশি অভিযানঅব্যাহত রয়েছে।

কেএইচ