'রাষ্ট্রধর্ম' ইসলামকে সংবিধান থেকে বাদ দেয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইত্তেফাকুল ওলামা বৃহত্তর মোমেনশাহী।
শুক্রবার বাদ জুমা নগরীর বড় মসজিদের সামনে জেলা ইত্তেফাকুল ওলামার সভাপতি মুফতি মুহিবুল্লাহর সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর স্টেশন রোড, গাঙ্গিনারপাড় সড়ক ঘুরে নতুন বাজার ট্রাফিক মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিলপূর্ব সমাবেশে বক্তব্য দেন অন্যান্যদের মধ্যে সংগঠনের প্রচার সম্পাদক মাওলানা মুফতি আমির ইবনে আহাম্মদ, মাওলানা মোহাম্মদ, ইসলামী ঐক্যজোটের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আবু তাহের খান, মুফতি শরীফুর রহমান, মুফতি জাকির হোসেন কাশেমী প্রমুখ ।
এমআইএস।





