নকল নবীদের স্কেলভুক্ত করা, বকেয়া পারিশ্রমিক বিল পরিশোধ ও বিভিন্ন ধরনের অনিয়ম বন্ধের দাবিতে ভোলায় মানববন্ধন, মৌন মিছিল ও স্মরকলিপি পেশ করেছে নকল নবীশ এসোসিয়েশন।

সোমবার বেলা ১২ টায় ভোলা প্রেসক্লাব চত্বরে জেলার ৭টি উপজেলার শতাধিক নকল নবীশ সদস্যরা এ কর্মসূচী পালন করে।

মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, নকল নবীশদের স্কেলভুক্ত করে ৭ মাসের পারিশ্রমিক বিল পরিশোধ এবং রেজিস্ট্রেশন বিভাগের ১৯০৮ সনের বিধি মোতাবেক অস্থায়ী নকল নবীশদের জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি দিতে হবে।

পরে তারা মৌন মিছিল নিয়ে জেলা প্রশাসকের নিকট স্পারকলিপি প্রদান করে।

জেডআই