ভোলা সদর উপজেলার বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গঠিত “What's next”-এর উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অনুমতি ক্রমে প্রত্যেক ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বারদের সহযোগিতায় কাজ করে যাচ্ছে।
গতকাল রাজাপুর ইউনিয়ন এর চেয়ারম্যান মহোদয় মিজানুর রহমান এবং ৪ নং ওয়ার্ড এর মেম্বার মাসুদ সাহেব এর সহোযোগিতায় ৪নং ওয়ার্ড ওএর সকল মসজিদে সাবান, স্প্রে বিতরণ এবং রাজাপুর বাজারের নিত্য প্রয়োজনীয় দোকানের সামনে নির্দিষ্ট দুরত্ব বজায় রেখে চতুর্ভুজ করে দিয়েছে সংগঠনটি।
তারা জানায়, এছাড়াও ৮ নং ওয়ার্ডে মিলন মেম্বার এর সহোযোগিতায় ওই ওয়ার্ডের সকল মসজিদে সাবান পৌঁছে দিয়েছে এবং বাজারের দোকানগুলোতে নির্দিষ্ট দুরত্ব রেখে চতুর্ভুজ করে দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ আমাদের কাজ অব্যহত থাকবে।
এলাকায় গরিব দুঃস্থদের পাশে থাকার কথাওজানিয়েছে ওই সংগঠনটি ।





