রাজধানীর মিরপুরে সড়ক দুর্ঘটনায় রাজিয়া (৪০) নামের এক পিঠা বিক্রেতা নিহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় মিরপুর-১ এর জনতা হাউজিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের গ্রামের বাড়ি ফরিদপুর জেলায়। আহতাবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মিরপুর মডেল থানার দায়িত্বরত এসআই মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে কিভাবে দুর্ঘটনাটি ঘটেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

ঢাকা, ১২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ