ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিকস ফ্রন্ট (ইউপিডিএফ) এর কেন্দ্রীয় নেতা মিঠুন চাকমার হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে শনিবার খাগড়াছড়িতে সকাল সন্ধ্যা সড়ক পথ অবরোধের ডাক দিয়েছে ইউপিডিএফ।
শুক্রবার বিকেলে মিঠুন চাকমার স্মরণে জেলা শহরের স্বনির্ভর বাজারে আয়োজিত সংহতি সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
সমাবেশে জাতীয় মুক্তি কাউন্সিলের কেন্দ্রীয় সদস্য ও ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি লেলিন শাহাদাত এবং ইউপিডিএফ খাগড়াছড়ি জেলা সংগঠক মাইকেল চাকমাসহ সংগঠণটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
মিঠুন চাকমাকে হত্যার নিন্দা জানিয়ে বক্তারা বলেন, এই হত্যাকাণ্ড সরকারের ষড়যন্ত্র। মাইকেল চাকমা জুম্ম জাতির অধিকার আদায়ের আন্দোলন করতেন। তাকে হত্যা করে আন্দোলন বন্ধ করা যাবেনা। অবিলম্বে হত্যাকরীদের গ্রেফতারের দাবি জানান তিনি।
এসময় শনিবার খাগড়াছড়িতে সকাল সন্ধ্যা অবরোধের ঘোষণা এবং অবরোধ শেষে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত ৩ জানুয়ারি দুপুর সাড়ে ১২টায় ইউপিডিএফের কেন্দ্রীয় নেতা মিঠুন চাকমাকে গুলি করে হত্যা করে দুর্বত্তরা। মিঠুন চাকমা পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)'র সাবেক কেন্দ্রীয় সভাপতি ছিলেন।
এমআর





