রংপুরে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১০ কর্মীসহ ৫৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। নাশকতা ও বিশৃঙ্খলার অভিযোগে তাদের আটক করা হয়।
সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত জেলার কাউনিয়া, তারাগঞ্জ, বদরগঞ্জ, পীরগঞ্জ, মিঠাপুকুর, পীরগাছা, গঙ্গাচড়া ও রংপুর মহনগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।
রংপুর গোয়েন্দা পুলিশের অফিসার ইন চার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, অগ্নিসংযোগ, নাশকতা, ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগে জামায়াত-বিএনপির ১০ কর্মীসহ মোট ৫৮ জনকে গ্রেফতার হয়েছে। বাকি ৪৮ জনের বিরুদ্ধে মাদক ব্যবস্যা, চুরি- ডাকাতি, খুনি, পলাতক আসামি ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে মঙ্গলবার তাদের কারাগারে পাঠানো হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
কেএইচ





