কুয়াকাটায় গলায় ফাঁস দিয়ে শাহজালাল (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছে। সোমবার (২৯ জুন) রাত ১২টার দিকে মহিপুর ইউনিয়নে কমরপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
পারিবারিক কলহের জের ধরে শ্বশুড় বাড়িতে রেন্ট্রিগাছের সাথে গলায় ফাসঁ দিয়ে আত্মহত্যা করেছে।
মঙ্গলবার সকাল ১০ টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, কুয়াকাটা মহিপুর ইউনিয়নে কমরপুর গ্রামে আব্দুস সালামের পুত্র শাহজালাল। একই গ্রামে নুরজামালের কন্যা ফিরোজা বেগমকে বিবাহ করে শ্বশুড় বাড়িতে থাকতেন। সংসারের কাজে মন না দেওয়ায় স্ত্রীর ফিরোজার সাথে কথার কাটাকাটি হয়।
এক পর্যায়ে রাতের আধাঁরে রাগ করে ঘর থেকে বেড়িয়ে যায় শাহজালাল। এক ঘন্টা পার হলে তার খোঁজে স্ত্রী বাহিরে নেমে পড়ে। অনেক খোঁজাখুঁজি করে বাড়ির পাশে গাছের সাথে গলায় ফাঁস দেয়া অবস্থায় দেখতে পায়।
স্বামীকে ঝুলতে দেখে স্ত্রীর চিৎকারে আশেপাশের লোকজন এসে জড়ো হয়। শাহজালাল বেঁচে আছে এমন সম্ভাবনা নিয়ে গাছ থেকে নামায় স্থানীয়রা। কিন্তু ততক্ষণে সে মারা গেছে দেখে মহিপুর পুলিশকে খবর দেয়। পুলিশ লাশের সুরাতহাল শেষ করে ময়না তদন্ত জন্য পটুয়াখালী প্রেরণ করেছে।
এ বিষয়ে মহিপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এস আই) মনিরুজ্জামান জানান, ঘটনাটি শুনে লাশ উদ্ধার করে ময়না তদন্ত জন্য পটুয়াখালী প্রেরণ করেছেন। প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই ধারণা করা হয়েছে। এ ব্যাপারে কলাপাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
এসএইচ





