সুনামগঞ্জে নৌকাডুবিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্যের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আহতদের মধ্যে বিজিবির দুই সদস্য রয়েছেন।
শুক্রবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
তাহিরপুর উপজেলার বালিয়াঘাটে টহল শেষে নৌকাযোগে ক্যাম্পে ফিরছিলেন বিজিবির তিন সদস্য। পাটলাই নদী পারের সময় তারা দুর্ঘটনার কবলে পড়েন। মৃতের নাম বিধার্শন। তার বাড়ি চট্টগ্রামে।
আহতরা হলেন- ক্যাম্প কমান্ডার মো. শাহজাহান, সিপাহী আলাউদ্দিন ও নৌকার যাত্রী আরিফ।
আহত কমান্ডার মো. শাহজাহান জানান, খবর পেয়ে স্থানীয় লোকজন ও বিজিবির অন্য সদস্যরা তাদের উদ্ধার করেন।
কেএইচ





