বিজিবি ও বিএসএফ যৌথ উদ্যোগে আজ সোমবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে বেনাপোল  চেকপোস্ট নোমান্সল্যান্ড এলাকায় জয়েন্ট ব্যান্ড ডিসপ্লে অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিজিবির দক্ষিন পশ্চিমাঞ্চলীয় রিজিয়ন কমান্ডার ব্রিগেডিযার জেনারেল খলিলুর রহমান ও বিএসএফ’র আই জি শ্রী অঞ্জন শাহা, দু’দেশের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শিল্পীরা সংগীত ও নৃত্য প্রদর্শন  করেন।

ttt

ভারত বাংলাদেশের ২৫ জন সাংবাদিক এ অণুষ্ঠানে অংম গ্রহন নেন। দুদেশের শতশত দর্শক এ অনুষ্ঠান উপভোগ করেন।

বিজিবির পক্ষে খুলনা সেক্টর কমান্ডার কর্নেল ইকবাল হোসেন,কুষ্ঠিয়া বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মাহবুব, ২৬ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল জাহাংগীর হোসেন, আর আইবির কমান্ডার লে. কর্নেল খবির, ২১ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল আরিফুর রহমান ও বিএসএফ র পক্ষে ডিআইজি আরপিএস জিসওয়াল, ৬৪ বিএসএফর কমান্ডিং অফিসার কর্নেল শ্রী মনোরঞ্জন,ও কর্নেল এসকে শর্মা।

পরে বিজিবি ও বিএসএফ;র জাতীয় পতাকা নামানোর মধ্য দিয়ে যৌথ প্যারেড অনুষ্ঠান এর মধ্য দিয়ে শেষ হয় ব্যান্ড ডিসপ্লে অনুষ্ঠান।

নাসির/ এআই