পবিত্র রমজান মাসের দ্বিতীয় দিন শনিবার এতিম, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী শিশু, আলেম-ওলামা ও দুস্থ সাংবাদিকদের সঙ্গে ইফতার করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ রোববার (১৯ মে) গণভবনে প্রাঙ্গণে সবাইকে নিয়ে এ ইফতারে অংশ নেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন কমিটি ও জাতীয় বাস্তবায়ন কমিটির সদস্যরাও এ ইফতারে অংশ নেন।
ইফতারের বেশ কিছুক্ষণ আগে আয়োজনস্থলে আসেন বঙ্গবন্ধুকন্যা। আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। ইফতার মাহফিলে অংশ নেওয়া এতিম ও প্রতিবন্ধী শিশুদের মাথায় স্নেহের পরশ বুলিয়ে দেন শেখ হাসিনা।
ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ নেন।
এএস





