যশোরের শার্শা উপজেলার নাভারন-সাতক্ষীরা মহাসড়কের কামারবাড়ী এলাকায় সড়ক দুর্ঘটনায় শাহ আলম নামে (৪৫) এক সাইকেল আরোহী নিহত হয়েছে।

শনিবার (০১ জুলাই) দুপুরে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শাহ আলম শার্শার উপজেলার উলাশি কাঠুরিয়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। পুলিশ অভিযুক্ত চালক ও বাসটি আটক করতে পারেনি।

শার্শার নাভারন হ্ইাওয়ে পুলিশের এসআই আফজাল হোসেন জানান, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা একটি পিকআপ ভ্যান নাভারন কামারবাড়ী এলাকায় এক সাইকেল আরোহীকে পিষ্ট করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নাভারন হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষনা করেন। অভিযুক্ত চালককে আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।

নাসির/এমই