ভোলার বাপ্তা ইউনিয়ানের চাচড়া গ্রাম থেকে এক কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী জসিমকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুর সাড়ে ৩টার দিকে পুলিশ ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভোলা- এর যৌথ অভিযানে জসিমকে গ্রেফতার করা হয়।

ভোলার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভোলা পরিদর্শক সাইফুর রহমান জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার বাপ্তা ইউনিয়ানের ৩ নম্বর ওয়ার্ডের চাচড়া গ্রামে অভিযান চালায়। অভিযান চালিয়ে তারা জসিম নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় তারা বাড়িতে ১ কেজি প্যাকেট করা গাজা উদ্ধার করে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে গাজাগুলো ধ্বংস করা হয়।

তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

কেএইচ