খুলনায় বাঁধন কুমার শীল (১৫) নামের এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত বাঁধন বাঘমারার মন্দির গলির বাসিন্দা পরিতোষ কুমার শীলের ছেলে ও নগরীর বি কে স্কুলের ৮ম শ্রেণির ছাত্র।

বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে মহানগরীর বাঘমারা মুন্সীগলি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

খুলনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন বলেন, বাঘমারা মুন্সীগলির মোজাম্মেল হকের বাড়ির ভাড়াটিয়া অলোকা রানী ও বুলু রানীর ঘরের বারান্দা থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। বিস্তারিত এখনো কিছু জানা যায়নি।

এমবি