বিএনপি নেতুত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা হরতালে টঙ্গীর চেরাগ আলীতে মিছিল ও পিকেটিং করেছে টঙ্গী সরকারি কলেজ ইসলামী ছাত্রশিবির। এ সময় তারা রাস্তায় আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে রাখে।

সকাল ৮টার দিকে মিছিল বের করে শিবির।গাজীপুর মহানগরীর অর্থ সম্পাদক তাজদীদ বিন ওয়াদুদ এর নেতৃত্বে মিছিলটি হয়।

মিছেলে আরো উপস্থিত ছিলেন মহানগরীর প্রচার সম্পাদক মিযানুর রহমান,মহানগরীর পরামর্শসভার সদস্য গোলাম কিবরিয়া,টঙ্গি কলেজ ও টঙ্গি থানার সভাপতি সহ অন্যান্য নেতৃবিন্দ।

এছাড়া সোমবার (২৯ ডিসেম্বর) হরতালের শুরুতে সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জয়দেবপুর থানাধীন চৌধুরী বাড়ি এলাকায় ঢাকাগামী ২৭ নম্বর পরিবহনের একটি বাসে যাত্রী বেশে উঠে আগুন দেয় কয়েকজন দুর্বৃত্ত। তবে সঙ্গে সঙ্গে আগুন নিভিয়ে ফেলে বাসের যাত্রী ও স্থানীয় জনতা। এতে বাসের কিছু অংশ পুড়ে যায়।

সকাল সাড়ে ৮টার দিকে চান্দনা চৌরাস্তার কাপাসিয়া ট্রাক স্ট্যান্ডের সামনে মিছিল বের করে ২০ দলীয় জোট। সংবাদ পেয়ে পুলিশ ধাওয়া করলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। সকাল সোয়া ৮টার দিকে বোর্ডবাজারের সাইনবোর্ড এলাকায় হরতালের পক্ষে একটি মিছিল বের করে জামায়াত।
এর আগে নাশকতা চেষ্টার অভিযোগে গত ১২ ঘণ্টায় সারা জেলায় বিএনপি জোটের ৩৮ জন নেতা-কর্মীকে আটক করে পুলিশ।

জয়দেবপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কবির হোসেন জানান, জয়দেবপুর থানা এলাকা থেকে ২৮ জনকে আটক করা হয়েছে।

অন্যদিকে টঙ্গী থানার ভারপ্রাপ্ত কমকতা (ওসি) ইসমাইল হোসেন জানান, টঙ্গী থানা এলাকা থেকে নাশকতা চেষ্টার অভিযোগে ১০ জনকে আটক করা হয়। এছাড়া বাকি ৪ থানায় কেউ আটক হয়নি বলেও জানায় সংশ্লিষ্ট থানা পুলিশ।

ইআর