কুষ্টিয়া সদর উপজেলার ফুলতলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের চালকসহ ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বাসের ১০ যাত্রী।
শুক্রবার সকাল ১০টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের বাস যাত্রীর নাম মজিবর (৪৬)।
এছাড়া নিহত বাস চালক ও আহতদের কারো নাম-পরিচয় জানা যায়নি। আহতদের সবাইকে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
কুষ্টিয়া সদর থানার উপপরিদর্শক (এসআই) শওকত দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গড়াই পরিবহনের ওই বাসটি বৃষ্টিপাতের ভেতর কুষ্টিয়া থেকে খুলনা যাচ্ছিল।
সকাল ১০টার দিকে মহাসড়কের ফুলতলায় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের চালক ও যাত্রী মজিবর মারা যায়।
এসএইচ





