কুষ্টিয়ার মিরপুরে ট্রাকের ধাক্কায় শাকিল আহম্মেদ পাপ্পু (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

শনিবার (৮জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া-ভেড়ামারা সড়কের গোবিন্দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাকিল মিরপুর উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের বহলবাড়ীয়া গ্রামের আব্দুর রশিদ মিয়ার ছেলে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, শাকিল মোটরসাইকেল যোগে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। গোবিন্দপুরে পৌঁছালে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ভেড়ামারাগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শাকিল মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে।


সবুজ/জারিফ