ঢাকা-সিলেট রেলপথের মুগলা বাজারে তেলবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এরফলে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় এ দুর্ঘটনা ঘটে।
সিলেট রেলস্টেশনের ব্যবস্থাপক আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ দুর্ঘটনার ফলে সিলেট থেকে পূর্ব নির্ধারিত ট্রেন পাহাড়িকা চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যেতে পারেনি।
তিনি আরও জানান, কুলাউড়া থেকে বগি উদ্ধারকারী হাইড্রোলিক টুলবেন রওয়ানা হয়েছে।
ঢাকা, ২২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





