রাজধানীর বেইলি রোডের নির্মাণাধীন একটি ১০ তলা ভবন থেকে পড়ে তিন শ্রমিক নিহত হয়েছেন।

মঙ্গলবার (০৬ জুন) বিকাল ৩টার দিকে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বিপরীত দিকের একটি ভবনে এদুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-মোঃ জাহাঙ্গীর হোসেন(২৫), মোঃ সায়েম (১৭), মোঃ জয়নুল (১৮)।

তাদের সহকর্মী সানি ও পিংকু জানান, বেইলীরোডে নির্মাণাধীন বহুতল ভবনের ১০তলায় লিফটের সাটারিং এর কাজ চলছিল। এসময় হঠাৎ মাচা ভেঙ্গে ওই ৩জন নিচে পড়ে যান।

পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগে নিয়ে গেলে বিকেল ৪টায় কর্তব্যরত চিকিৎসক ৩ জনকেই মৃত ঘোষণা করেন।

তাদের গ্রামের বাড়ী সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলায়। তাদের বিস্তারিত পরিচয় জানাতে পারেননি তার সহকর্মীরা।

নিহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছে রমনা থানা পুলিশ।

এমই