সংসদে স্পিকার পদে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার পদে ব্যারিস্টার কায়সার কামালকে নির্বাচিত করার পরে শপথ পাঠ করিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এরপর স্পিকার সংসদে সাবেক প্রধান্মন্ত্রী খালেদা জিয়া, ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী, মতিয়া চৌধুরীসহ ৩১ জন সংসদ সদস্যের প্রতি শোকপ্রস্তাব আনেন।

এ সময় বিরোধীদলীয় উপনেতা বলেন, শোকপ্রস্তাবটি একপেশে। জামায়াত নেতা ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী, মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী, মুহাম্মদ কামারুজ্জামান, মীর কাসেম আলী, কাদের মোল্লসহ বিভিন্ন নেতার প্রতি শোকপ্রস্তাব আনার দাবি জানান সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

এছাড়া শরিফ ওসমান বিন হাদি, আবরার ফাহাদ, ফেলানী খাতুনের নাম শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করার দাবি জানান বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

এসব নাম প্রস্তাবের পর স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেন, বিরোধীদলের প্রস্তাবিত নামগুলো ও অন্যান্য যাদের নাম বাদ পরেছে সেগুলো অন্তর্ভুক্ত করা হবে।

এসময় স্পিকার ২০২৪ এর ২১ জুলাই মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষিকা মাহেরীন চৌধুরীসহ ওই দুর্ঘটনায় নিহত সবার নামও শোকপ্রস্তাবে অন্তর্ভুক্ত করার কথা বলেন।

এনএইচ