ঈদ উপলক্ষে শনিবার থেকে সোমবার পর্যন্ত কমলাপুর রেলস্টেশন হতে তিনটি বিশেষ ট্রেন ছেড়ে যাবে।সকাল ৮টা ৪৫ মিনিটে দেওয়ানগঞ্জের উদ্দেশে ছেড়ে যাবে দেওয়ানগঞ্জ স্পেশাল সার্ভিস, ১১টা ২৫ মিনিটে খুলনার উদ্দেশে খুলনা স্পেশাল সার্ভিস এবং বিকেল ৫টা ২০ মিনিটে পার্বত্যপুরের উদ্দেশে ছেড়ে যাবে পার্বত্যপুর স্পেশাল সার্ভিস।
কমলাপুরের স্টেশন মাস্টার শাখাওয়াত হোসেনের সঙ্গে শুক্রবার কথা বলে এ তথ্য জানা গেছে। ঢাকা বিভাগের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা আবু সায়ীদও বিষয়টি নিশ্চিত করেছেন।
শাখাওয়াত হোসেনবলেন, ঘরমুখো মানুষের ঢল সামলানো এবং যাত্রীরা যাতে আরামে বাড়ি পৌঁছাতে পারেন এ জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, বিশেষ ট্রেন ছাড়াও প্রায় প্রতিটি ট্রেনে বগির সংখ্যা বাড়ানো হয়েছে। যে কারণে প্রচুর সংখ্যক মানুষ তাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারবেন।
ঢাকা, ২৫ জুলাই, টাইমনিউজবিডি.কম, এসএইচ





