খুলনায় নিজ বাড়ি থেকে বিএনপি নেতা এমএ ছালেকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মুজগুন্নী মেলার মাঠ এলাকার নিজ ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মৃত সালেক খালিশপুর থানা বিএনপির সাবেক সহদফতর সম্পাদক ও খুলনা মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ছিলেন।
খালিশপুর থানার ওসি মো: সাব্বিরুল আলম জানান, মুজগুন্নী মেলার মাঠ এলাকায় নিজ ঘরের ফ্যানের সঙ্গে গামছা পেঁচানো অবস্থায় সালেকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এ বিষয়ে খালিশপুর থানায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।
এমবি





