দিনাজপুরের কাহাররোল ইসকন মন্দিরে বোমা হামলা ও গুলি বর্ষনের প্রতিবাদে এবং এ ঘটনায় জড়িতদের গ্রেফতার এবং শাস্তির দাবীতে নড়াইলে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচী পালিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জেলা ইসকন মন্দিরের ভক্তবৃন্দের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষন শেষে আদালত সড়কে মানববন্ধন কর্মসূচী পালন করে। পরে জেলা প্রশাসকের কাছে স্মরকলিপি প্রদান করে।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ইসকন মন্দিরের সভাপতি করুনা গৌর দাস, শিবুপ্রসাদ দাস, সুর্ন্দন দাস প্রমুখ।
এসময় বক্তরা দেশব্যাপী সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে দিনাজপুরের কাহাররোল ইসকন মন্দিরে বোমা হামলা ও গুলি বর্ষনের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবী জানান।
এ সময় বোমা হামলা ও গুলি বর্ষনের ঘটনায় জড়িতদের গ্রেফতার এবং শাস্তির দাবীতে বিভিন্ন শ্লোগান দেয় মানববন্ধনকারীরা।
এমকে





