গাজীপুরে সড়ক দুর্ঘটনায় মানসিক প্রতিবন্ধী এক নারী (২০) নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিক ভাবে তার নাম পরিচয় জানা যায়নি।
সোমবার ভোরে মহানগরের সালনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নাওজোর হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. মোজাম্মেল হক জানান, সালনা মসজিদের কাছ থেকে লাশটি উদ্ধার করা হয়। তার পরিচয় পাওয়া যায়নি।
এমই





