নির্বিচারে ছাত্রশিবির-জামায়াতে ইসলামী ও বিরোধী নেতাকর্মীদের হত্যা, গুম, গুলি, বাড়ীঘর ভাংচুর ও গণগ্রেফতারের প্রতিবাদে ও রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধের দাবীতে দেশব্যাপী ৭২ ঘন্টা সকাল-সন্ধ্যা হরতালের শেষ দিনে হরতালের সমর্থনে মিছিল করেছে খুলনা বিএল কলেজ শিবির।
মঙ্গলবার সকালে নগরীর দৌলতপুরে মিছিল বের করে বিএল কলেজ শিবিরের সভাপতির নেতৃত্বে মিছিল করে শিবির নেতাকর্মীরা।
এ ছাড়া সকালের দিকে নগরীতে মিছিল করেছে খুলনা সদর থানা জামায়াত।সদর থানা জামায়াতের আমীরের নেতৃত্বে মিছিরটি অনুষ্ঠিত হয়। তবে এতে কোনো অপ্রীতিকর কোন ঘটনা ঘটেনি।
ইআর





